বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

June 27, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ জুন: সারাদেশের ন্যায় মেহেরপুর জেলায় “জাতীয় মৎস্য সপ্তাহ-২০১২” উদযাপনের লক্ষে মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২ টার দিকে মেহেরপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  অনুষ্ঠিত জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) হোসেন আলী খন্দকার।

আলোচনায় অংশ নেয়,মেহেরপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাঃ বজলুর রশীদ,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম, সহকারী অধ্যাপক সাইদুর রহমান, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, সরকারী উচ্চ বালক বিদ্যালয়ের শিক্ষক মোজাম্মেল হক, মৎস চাষী মাহাফিজুর রহমান মাহাবুব প্রমুখ ।