মেহেরপুর নিউজ,১৪ ডিসেম্বর: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বাংলাদেশ জাতীয় যুব গেমস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কেএম আতাউল হাকিম লাল মিয়ার সভাপতিত্বে এ আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রখেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য রমজান আলী, আনোয়ারুল হক শাহী, সাইফুল ইসলাম পল্টু, মুস্তাফিজুর রহমান বাবু, এহসানুল কবীর প্রমুখ।