মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ নভেম্বর: মেহেরপুর জেলা জাতীয় যুব সংহতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার মেহেরপুর জেলা জাতীয় পাটি’র কার্যলয়ের চত্বরে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পাটির ভারপ্রাপ্ত সভাপতি আঃ হামিদ। সভাপতিত্ব করেন,জেলা জাতীয় যুব সংহতির সভাপতি আঃ হাদী।বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পাটির সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক, গাংনী উপজেলা সভাপতি আঃ লতিফ, মুজিবনগর উপজেলা সাধারন সম্পাদক কামারুল ইসলাম, কেন্দ্রীয় জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সহ-সভাপতি ডাঃ সৈয়দ আবুল কাশেম, মিজানুর রহমান মিজান, কেন্দ্রীয় যুব সংহতির যুগ্ম সম্পাদক শামীম আজাদ সোনা, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সদস্য মাসুদ সরকার। প্রধান বক্তা ছিলেন,মেহেরপুর সদর উপজেলা সভাপতি মোসলেম আলী। দ্বি-বার্ষিক সম্মেলন শেষে আঃ হাদীকে মেহেরপুর জেলা জাতীয় যুব সংহতির সভাপতি এবং সুমন পারভেজ-কে সাধারন সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট মেহেরপুর জেলা জাতীয় যুব সংহতির কমিটি গঠন করা হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জেলা জাতীয় পাটি’র সাধারন সম্পাদক ডাঃ হাশেম আলী।