বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় শােক দিবস পালন উপলক্ষে গাংনীতে প্রস্তুতি সভা

By মেহেরপুর নিউজ

August 25, 2021

 গাংনী প্রতিনিধি :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শােক দিবস বৃহস্পতিবার বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের মেহেরপুর জেলা শাখা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে মেহেরপুরের গাংনীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজের সভাকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের গাংনী উপজেলা শাখা প্রস্তুতি সভার আয়ােজন করে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফি কামাল পলাশ।

এসময় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন সংগঠনের সদস্যবৃন্দ। সভায় উপস্থিত সংগঠনের সকল নেতৃবৃন্দের সর্বসম্মতিতে মেহেরপুর জেলা শাখা আয়োজিত আলোচনা সভাকে সাফল্যমন্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ২৬ আগস্ট যথাসময়ে সংগঠনের সবাই একসাথে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় যোগদান করে উক্ত সভাকে সার্থক ও সাফল্যমন্ডিত করবার জন্য সংগঠনের গাংনী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব শফি কামাল পলাশ সকলকে বিনীতভাবে অনুরোধে করেন।