শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে জাতীয় শিশুনীতি ২০১০ পর্যালোচনা ও মতবিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 28, 2010

নিউজ ডেস্ক সেভ দ্যা চিলড্রেন ইউএসএ মেহেরপুর জেলা ইউনিটের উদ্দ্যেগে শিশুদের অংশগ্রহনে জাতীয় শিশুনীতি২০১০ পর্যালোচনা ও মতবিনিময় বিষয়ক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় মেহেরপুর-কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার ৪৫ জন শিশু অংশ নেয়। আজ ২৮ ফেব্রয়ারী বেলা ১২ টার দিকে সেভ দ্যা চিলড্রেন ইউএসএ মেহেরপুর জেলা ইউনিটের উদ্দ্যেগে সিবিএসডিপি মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সদর উপজেলা নিবাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেভ দ্যা চিলড্রেন ইউএসএ মেহেরপুর এরিয়া ম্যানেজার ফারুক হোসেন। বক্তব্য রাখেন,ডেপুটি ম্যানেজার হাবিব মাহমুদ,ম্যানেজার চাইল্ড জান্নাতুন ফেরদৌস প্রমূখ।