মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ মার্চ: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু, জেলা তথ্য অফিসার রাহাত হাসনাত, জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তী, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।