নিজস্ব প্রতিনিধি: মেহেরপুর জেলা প্রশাসনের জাতীয় শোকের মাস উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন ও ১৫ আগষ্ট নিহতদের স্বরণে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার সকালে জেলা প্রশাসকের মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে মাসব্যাপী সমাপনি ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জাতীয় শোক দিবসের মাসব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ওসমান গনি, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি কেএম আতাউল হাকিম লাল মিয়া, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহাম্মেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।