মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ এপ্রিল : জাতীয় সঞ্চয় অধিদপ্তরে অভ্যন্তরিন সম্পদ বৃদ্ধির জন্য জনগনকে সচেতন করার লক্ষে “ সঞ্চয় অভিযান -২০১২” স¤প্তাহ পালন উপলক্ষে একটি র্যালী আয়োজন করেন । আজ শনিবার সকালে র্যালিটি মেহেরপুর জেলা সঞ্চয় অফিসার মোঃ ওবায়দুর রহমানের নের্তৃত্বে মেহেরপুর জেলা সঞ্চয় অফিস থেকে শুর“ হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয় । র্যলি শেষে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয় । আলোচনা সভায় জেলা সঞ্চয় অফিসার ওবায়দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার ।