খেলাধুলা

মেহেরপুরে জাতীয় স্কুল ক্রিকেটে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় জয়ী

By মেহেরপুর নিউজ

January 17, 2015

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ জানুয়ারি: বিসিবি’র উদ্যোগে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় মেহেরপুর সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত জাতীয় স্কুল ক্রিকেট লীগে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় জয়লাভ করেছে।

শনিবার অনুষ্ঠিত খেলায় আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ৬ উইকেটে উজুলপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে উজুলপুর মাধ্যমিক বিদ্যালয় ২৪ ওভার ৪ বলে সককটি উইকেট হারিয়ে ৯২ রান সংগ্রহ করে। রিমন সর্বোচ্চ ১৪ রান করে। আমঝুপির নাইম ৫ উইকেট দখল করে । জবাবে খেলতে নেমে আমঝুপি ১৫ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। আশরাফুল দলের পক্ষে ২৯ রান করে। মনিরুল ও মালেক খেলা পরিচালনা করেন।