মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ অক্টোবর: “২০১৩ সনে সবার জন্য স্যানিটেশন” এ শ্লোগানে মেহেরপুরের জেলা প্রশাসন ও জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের যৌথ উদ্যেগে জাতীয় স্যানিটেশন মাস পালনের অংশ হিসেবে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১ টার দিকে একটি বর্ণাঢ্য র্যালী জেলা শিল্পকলা একাডেমী থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক সাহান আরা বানু। আলোচনায় অংশ নেয়,মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খোন্দকার,জেলা আওয়ামীলীগের সহসভাপতি আসকার আলী,মাষ্টার আব্দুল মান্নান প্রমূখ।