বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জানমাল রক্ষায় রাত জেগে গ্রাম পাহারার মধ্যে এক রাতে সাত বাড়িতে ডাকাতি

By মেহেরপুর নিউজ

October 10, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ অক্টোবর : জানমাল রক্ষায় গ্রামপাহারার মধ্যে মেহেরপুরের তিনটি গ্রামে মঙ্গলবার রাতে সাতটি বাড়িতে ৩ লক্ষধীক টাকার মালামাল ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে উজুলপুর গ্রামবাসী প্রতিরোধের মুখে এক ডাকাতকে আটক করে গনপিটুনি শেষে পুলিশে সোপর্দ করেছে। এছাড়া গত এক সপ্তাহে জেলায় ৩০টির অধিক বাড়িতে ডাকাতি ও গ্রিলকেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে সদর উপজেলার উজুলপুর গ্রামে হালু ও পালু হোসেনের বাড়িতে ডাকাতির এক পর্যায়ে গ্রামবাসী ডাকাতদের প্রতিরোধের চেষ্টা করে। এসময় ডাকাতদল ডাকাতি শেষে বোমা ফাটিয়ে চলে যাবার কালে প্রতিরোধের মুখে এক ডাকাত পালু-মালুদের বাড়ির নিকট পুকুরে নেমে নিজেকে লোকাবার চেষ্টা করে। গ্রামবাসী ওই ডাকাতকে পানি থেকে তুলে গণপিটুনি শেষে পুলিশে সোপর্দ করে। একই রাতে কুলবাড়িয়া ও ঝাউবাড়িয়া এবং ঝাউবাড়িয়া খা পাড়ায় পাঁচ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মেহেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম (তদন্ত) মেহেরপুর নিউজকে জানান মঙ্গলবার রাতে পাঁচ বাড়িতে ডাকাতি হবার খবর তিনি পেয়েছেন এবং হালু- পালু দুভাই বাদি হয়ে ডাকাতির অভিযোগ করেছে বলে জানান। উল্লেখ্য গত এক সপ্তাহে অপর ৩০টি ডাকাতি গ্রিলকেটে দুর্ধর্ষ চুরির মধ্যে আছে মেহেরপুর পৌর কলেজের অধ্যক্ষ একরামূল আযীম, উপ-সহকারী কৃষি অফিসার আবু সালেহ ও জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক ডা: আবুল বাশারের বাড়ির গ্রিল কেটে নগদ টাকা, স্বর্ণালংকার  সহ প্রায় ২৫ লক্ষাধীক টাকার মূল্যবান সামগ্রি নিযে যায়। জানমাল রক্ষায় মেহেরপুরের প্রতিটি গ্রামেই পালা করে গ্রামবাসী রাত পাহারা করছে। এরই মধ্যে চুরি ডাকাতিতে নিরাপত্তাহীণতায় মানুষকে বসবাস করতে হচ্ছে।