বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাপান টোব্যাকো কোম্পানির বিজ্ঞাপন সামগ্রী জব্দ

By মেহেরপুর নিউজ

December 23, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলা বাজিতপুর গ্রামে অভিযান চালিয়ে জাপান টোব্যাকো কোম্পানি প্রচার ও বিজ্ঞাপন সামগ্রী জব্দ করে সেগুলো ধ্বংস করা হয়েছে।

বুধবার এ অভিযান চালানো হয়। সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে বাজিতপুর গ্রামে অভিযান চালিয়ে জাপান টোব্যাকো কোম্পানি বেশ কিছু প্রচার ও বিজ্ঞাপন সামগ্রী জব্দ করে সেগুলো ধ্বংস করা হয়।