মেহেরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এর আগে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ তাজ উদ্দিন খান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ক্যাম্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আব্দুস সালাম, ডা. আনিসুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, মেহেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা, জামায়েত ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি আসাদুজ্জামান।পরে সেখানে বিভিন্ন রোগে আক্রান্ত শতাধিক ব্যক্তিদের চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করা হয়।