বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা তাজ উদ্দিন খানের গণসংযোগ

By Meherpur News

November 06, 2025

মেহেরপুর নিউজ:মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির ও মেহেরপুর-১ (সদর-বারাদী) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা তাজ উদ্দিন খান বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার বামনপাড়া গ্রামে গণসংযোগ করেছেন।

গণসংযোগকালে তিনি পথচারী ও স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে সমর্থন কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হুসাইন, মেহেরপুর শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি আব্দুর রউফ মুকুল, রাজনীতি সেক্রেটারি রুহুল আমিন গাজী, বাইতুল মাল সম্পাদক জারজিস হুসাইন, সদর উপজেলা আমির সোহেল রানা, উপজেলা সেক্রেটারি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাব্বারুল ইসলাম মাস্টার, আমদহ ইউনিয়নের আমির বজলুর রশিদ, সেক্রেটারি রিপন আলিসহ স্থানীয় নেতাকর্মীরা।