বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জামায়াতের ডাকা ২য় দিনের হরতাল চলছে

By মেহেরপুর নিউজ

July 16, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ জুলাই: অব্যাহতভাবে সরকারের হত্যা, সন্ত্রাস, গণগ্রেফতার, গণনির্যাতনের প্রতিবাদে ও জামায়াতের সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমের মুক্তির দাবিতে জামায়াতের ডাকা ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল মেহেরপুর জেলায় চলছে। হরতালের কারণে জেলা শহর থেকে দুরপাল্লার কোন গাড়ি ছেড়ে যায়নি। আভ্যন্তরিণ রুটে যান চলাচল বন্দ্ধ রয়েছে। তবে অন্যান্য দিনের মতন শহরে রিকসা,ভ্যান,টেম্পু,ইজিবাইক,ব্যক্তিগত এবং অফিসিয়াল যান চলাচল স্বাভাবিক রয়েছে। হরতালের পক্ষে-বিপক্ষে কোন ধরনের মিছিল-মিটিং এর কোন সংবাদ পাওয়া যায়নি। মেহেরপুর সদর থানার ওসি জানান,জেলার কোথাও পিকেটিং এর সংবাদ এখন পর্যন্ত পায়নি। তবে হরতাল চলাকালিন সময়ে যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।

এদিকে  এ রায় প্রত্যাখান করে গোলাম আযমের ফাঁসির সাজার দাবিতে হরতাল ডেকেছে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির (ফাঁসি) দাবিতে আন্দোলনরত গণজাগরণ মঞ্চ। সংগঠনটি জানিয়েছে মঙ্গলবারের হরতালে ঢাকার ২০ পয়েন্টে অবস্থান নেবে গণজাগরণ মঞ্চের কর্মীরা। মূল পয়েন্ট হিসেবে ধরা হবে শাহবাগের গণজাগরণ চত্ত্বর।

এর মধ্যে রয়েছে- মিরপুর-১০, প্রেসক্লাব, খিলগাঁও, উত্তরা, টেকনিক্যাল, মোহাম্মদপুর টাউন হল, মিরপুর-১, বাহাদুর শাহ পার্ক এলাকা, আজিমপুর বাসস্ট্যান্ড ও ঢাকা কলেজ।

গণজাগরণ মঞ্চের প্রতিনিধি হিসেবে এসব এলাকায় নেতৃত্ব দেবেন ডা. রুবেল, সঙ্গিতা ইমাম, শাকিল, আরিফ, নান্টু, সাগর, শুভ, সজিব, মাজরু ও নাঈম।