রাজনীতি

মেহেরপুরে জামায়াতের ডাকা ৪র্থ দিনের হরতাল চলছে

By মেহেরপুর নিউজ

July 18, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ জুলাই: মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে দেয়া রায় প্রত্যখ্যান করে জামায়াতের ডাকা সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল মেহেরপুর জেলার ৩ উপজেলায় চলছে। হরতালের কারণে দুরপাল্লার কোন গাড়ি ছাড়েনি। বন্দ্ধ রয়েছে আভ্যন্তরিণ রুটের যান চলাচল। তবে শহরে রিকসা,ভ্যান.ইজিবাইক,টেম্পু ব্যক্তিগত ও অফিসিয়াল যানবাহন চলাচল রয়েছে স্বাভাবিক। মেহেরপুর সদর থানার ওসি জানিয়েছেন,হরতালের সময় যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্তক অবস্থানে রয়েছে।