মেহেরপুর নিউজঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিভিন্ন ধরনের ফলজ এবং বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ করা হয়।
মেহেরপুর জেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি সোহেল রানা ডলার কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় জামায়াত নেতা নুর রহমান, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি খালিদ সাইফুল ইসলামসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।