বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জামায়াতের ৩ কর্মীসহ ২৮ জন আটক

By মেহেরপুর নিউজ

October 26, 2015

মেহেরপুর নিউজ,২৬ অক্টোবর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামের ৩ জামায়াত কর্মীসহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন মামলার ২৮ আসামীকে আটক করেছে। রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে জেলার তিন থানা পুলিশের একাধিক টিম এসকল আসামীদের আটক করে। আটকৃত জামায়াত কর্মীরা হলেন, মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামের আইজ উদ্দিনের ছেলে একরামুল হক(৪০), আজিল উদ্দিনের ছেলে ফিরোজ আহমেদ (৩৮) এবং একই গ্রামের জবেদ আলীর ছেলে আদম আলী (৬০)। বাকিদের মধ্যে সাজাপ্রাপ্ত ১জন, জি আর মামলায় ৬জন, নন সিআর মামলায় ৬ জন, নিয়মিত মামলায় ১জন, ১৫১ ধারায় ৪ জন এবং মাদকদ্রব্যসহ ৭ জন আটক রয়েছে।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, মুজিনগরে নাশকতার মামলায় ৩ জামায়াত কর্মীসহ অন্যান্য মামলায় ২৮ আসামীকে আটক করা হয়েছে। আটক আসামীদের সোমবার কারাগারে পাঠানো হয়েছে।