বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

By Meherpur News

April 26, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে জামায়াতে ইসলামীর জেলা অফিস মিলনায়তনে এ শিবিরের আয়োজন করা হয়।

শিবিরে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, নায়েবে আমির মাহবুব-উল আলম, রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, সদর উপজেলা আমির সোহেল রানা এবং পৌর আমির সোহেল রানা ডলারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা সংগঠনের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে কর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।