রাজনীতি

মেহেরপুরে জামায়াত ইসলামির দিনব্যাপি শিক্ষা শিবির অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 10, 2011

মেহেরপুর  নিউজ ২৪ ডট কম,১১ নভেম্বর:

মেহেরপুর সদর উপজেলা জামায়াত ইসলামির উদ্যোগে  বৃহস্পতিবার সদর উপজেলার রাধাকান্তপুর-রাজাপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে সদর উপজেলা জামায়াত ইসলামির দিনব্যাপি শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা জামায়াত ইসলামির আমীর সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক হুসাইনের সভাপতিত্বে শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামাযাতের আমীর আলহাজ মোঃ ছমিরউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াত ইসলামির সেক্রেটারি মোঃ সিদ্দিকুর রহমান। বক্তব্য রাখেন জামায়াত নেতা মাও. রুহুল আমিন, মাহবুবুল আলম প্রমুখ।