রাজনীতি

মেহেরপুরে জামায়াত ইসলামির দোয়া অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

July 20, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ জুলাই : মেহেরপুর জেলা জামায়াত ইসলামির উদ্যোগে জামায়াত ইসলামির সাবেক কেন্দ্রীয় আমীর গোলাম আষমের রোগমুক্তি কামনায় এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার জেলা জামায়াত ইসলামির কার্যালয়ে মেহেরপুর জেলা জামায়াত ইসলামির আমীর আলহাজ মোঃ ছমিরউদ্দিনের  সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াত ইসলামির সেক্রেটারি আলহাজ মোঃ সিদ্দিকুর রহমান, নায়েবে আমীর সিরাজুল হক, জামায়াত নেতা আসাদুজ্জামান, মুসলিম আলী মাষ্টার, মাও. তাজউদ্দিন খান প্রমুখ।