রাজনীতি

মেহেরপুরে জামায়াত ইসলামীর উদ্যোগে দায়িত্বশীলদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 27, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ আগস্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার উদ্যোগে ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড দায়িত্বশলদের অংশ গ্রহণে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা শিবিরে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল পদে থাকা নেতৃবৃন্দরা অংশ নেয়। রোববার মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে জেলা জামায়াত ইসলামীর আমীর আলহাজ মোঃ ছমিরউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ মোঃ সিদ্দিকুর রহমান, নায়েবে আমীর সিরাজুল হক, জামায়াত নেতা মাও. তাজউদ্দিন খান প্রমুখ।