রাজনীতি

মেহেরপুরে জামায়াত-শিবিরের নৈরাজ্য-তান্ডবের প্রতিবাদ ও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শহর যুবলীগের বিক্ষোভ মিছিল

By মেহেরপুর নিউজ

February 25, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ ফেব্রুয়ারী: জাতীয় পতাকা ও শহীদ মিনারের অবমাননাসহ জামায়াত-শিবিরের নৈরাজ্য-তান্ডবের প্রতিবাদ এবং যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছে শহর যুবলীগ। আজ সোমবার বিকাল ৫ টার সময় মেহেরপুর বাসস্ট্যান্ড থেকে শহর যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক শহিদুজ্জামান সুইটের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বিক্ষোভ মিছিলে যুবলীগের অর্ধাশতাধীক নেতাকর্মী অংশ গ্রহন করে।