বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাম পাড়তে গিয়ে এক ছাত্র আহত

By মেহেরপুর নিউজ

June 12, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ জুন: মেহেরপুরের সদর  উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামের রাসেল (১০) নামের  ২য় শ্রেণীর এক ছাত্র আহত হয়েছে। আহত রাসেল বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি আছে। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার সুলতানা পারভিন জানান, আহত রাসেলের মাজায় আঘাত হয়েছে। জানাগেছে,মেহেরপুর সদর উপজেলার খোকসা  নগর গ্রামের বিপ্ল­বের ছেলে রাসেল খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র। মঙ্গলবার বিকালে বাড়ির পাশে জাম গাছ থেকে জাম পাড়ার জন্য গাছে উঠে। জাম পাড়তে গেলে অসাবধানত বসত গাছের ডাল ভেংগে রাসেল নিচে পড়ে গেলে পরিবারের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।