মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ মার্চ: মেহেরপুর জিনিয়িাস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের উদ্যোগে বৃহস্পতিবার ২০১৩ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার খাতা পুনর্মুল্যায়নের দাবিতে মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রেরন করেছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে জাতীয় শিক্ষা একাডেমী নেপ কতুক প্রদত্ত নীতিমালা উপেক্ষা করে মসগড়া খাতা মুল্যায়ন করেছে। মূল্যায়নকারীগন কোনো পক্ষের নির্দেশীত হয়ে মূল্যায়নের ক্ষেত্রে অবমূল্যায়ন করে তাদের দায়িত্ব পালন করেছে বলে জানানো হয়। স্মারকলিপিতে আরো বলা হয়, স্বেচ্ছাচারিতা স্বজনপ্রীতি প্রতিহিংসা ষড়যন্ত্র করে খাতা দেখায় জিনিয়াস ল্যাবরেটরীর মেধাবী শিক্ষার্থীরা বৃত্তি পায়া থেকে বঞ্চিত হয়েছে। যে কারনে ওই সমস্ত খাতা পূনর্মুল্যায়ন করার জোর দাবি জানানো হয়েছে।