বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জিনিয়াস ল্যবরেটরি স্কুলের ভাষা দিবস পালন

By মেহেরপুর নিউজ

February 21, 2018

মেহেরপুর নিউজ, ২১ ফেব্রুয়ারী: মেহেরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে রচনা আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে জিনিয়াস ল্যবরেটরি স্কুল এন্ড কলেজ এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ সামছুর রহমান টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মদ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক হাবিবুর রহমান, আতিকুজ্জামান রিপন। পরে রচনা প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।