রাজনীতি

মেহেরপুরে জিয়াউর রহমানের ৩১তম শাহাদাৎ বার্ষিকি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

May 30, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ মে: বুধবার সন্দ্ধ্যা ৭টার দিকে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১ তম শাহাদাৎ বার্ষিকি উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছ।

মেহেরপুর জেলা বিএনপির একাংশের কার্ষালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে জেলা বিএনপি’র যুগ্নআহবায়ক আনছারুল হক এর সভাপত্বিতে বত্তব্য রাখেন, সরকারি কলেজের সাবেক ভিপি মুজিবুল হক চৌধরী হেলাল, জেলা জিয়া পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম, সম্পাদক নুরুন্নবী বাবু, পৌর বিএনপির সম্পাদক আনারুল হক কালু, জেলা যুবদলের আহবায়ক জহুরুল ইসলাম বড়বাবু, জেলা ছাত্র দলের সভাপতি মোঃ মুস্তাকিম, প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন যুবদল নেতা তপন, ইকরামূল হক একা, আজমল হোসেন মিন্টু সামসুর আযম লিল্টু, মাহিনুর বাবু। আলোচনা সভা শেষে সাবেকরাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।