বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জি আর মামলার ১৩ আসামী আটক

By মেহেরপুর নিউজ

March 22, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ মার্চ: মেহেরপুর জেলার তিন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জি আর মামলার ১৩ আসামীকে আটক করেছে পুলিশ। আটক আসামীদের আজ শুক্রবার  দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করার কথা রয়েছে। পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে,জেলার সদর,গাংনী ও মুজিবনগর থানা পুলিশের সদস্যরা গত ২৪ ঘন্টায় জেলার পৃথক অভিযান চালিযে এ সকল আসামীকে আটক করে।