বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জীবন দক্ষতা ও আবৃত্তিমূলক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 31, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের অর্থায়নে ২০২৩-২০২৪ চক্রে ভালনারেবল উইমেন বেনিফিট উপকারভোগীদের জীবন দক্ষতা ও আবৃত্তিমূলক প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরেরর দিকে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমদাহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শারমীন শাপলা।

বক্তব্য রাখেন সিডিপির কো অর্ডিনেটর জন পি বিশ্বাস,ডাচ বাংলা ব্যাংকের প্রতিনিধি এমদাদুল হক। সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর পল্লীৃ উন্নয়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম, সিডিপির নির্বাহী পরিচালক তৃপ্তি কনা বিশ্বাস প্রমূখ। ।