বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জুয়া খেলার অপরাধে ৪ যুবক গ্রেফতার

By মেহেরপুর নিউজ

August 09, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সময় সাকিব হোসেন, ওসমান,কালু ও মামুন নামের ৪ যুবককে গ্রেফতার করেছে।

রবিবার দিবাগত রাতে মেহেরপুর শহরের নতুন পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সাকিব হোসেন মেহেরপুর শহরের নতুনপাড়া তোতা মিয়ার ছেলে, ওসমান একই এলাকার রওশনের ছেলে ,কালু মনিরুল ইসলামের ছেলে ও মামুন আজমত আলী ছেলে। পুলিশ তাদের কাছ থেকে জুয়া খেলার তাস এবং নগদ ৫৩০ টাকা উদ্ধার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানার এএসআই কোহিতুর এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালান । এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।