বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জুয়াড়ী স্বামীর লাঠির আঘাতে হাসপাতালে স্ত্রী।। মামলার প্রস্তুতি

By মেহেরপুর নিউজ

June 24, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ জুন: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে জুয়াড়ী  স্বামী নিহারুলের জুয়া খেলার প্রতিবাদ করায় স্বামীর লাঠির আঘাতে স্ত্রী টগরের (২৬) বাম হাত ভেঙ্গে গেছে। আহত টগর মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এ বিষয়ে মেহেরপুর সদর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে টগরের পরিবার। আহত টগর জানায়, ৯/১০ বছর আগে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের নিহারুলের সাথে টগরের বিয়ে হয়। বিয়ের পর থেকে নিহারুল জুয়া খেলে পরিবারে অশান্তি সৃষ্টি করতে থাকে। তিনি আরো জানান,এ ঘটনায় টগরের শারিরিকভাবে নির্যাতন করায় তার বিরুদ্ধে মামলাও দায়ের করে টগরের পরিবার। পরবর্তিতে সমঝোতার মাধ্যমে সে মামলা আমরা তুলে নিই। এর কিছুদিন পর তকে আবারো নিহারুল জুয়া খেলতে থাকে অবশেষে আজ সোমবার দুপুরে জুয়া খেলে বাড়িতে ফিরে আসলে টগর প্রতিবাদ করে। এত ক্ষিপ্ত হয়ে নিহারুল বাশেঁর লাঠি দিযৈ টগরকে বেধড়ক পেটাতে থাকে। এতে টগরের বাম হাত ভেঙ্গে যাওয়াসহ শরীরের বিভিন্ন অংশ ক্ষত বিক্ষত হয়। পরে আশেপাশের লোকজন টগরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসাতালে ভর্তি করে। মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান,লাঠির আগাতে টগরের বাম হাত ভেঙ্গে গেছে। টগরের বাবা হারুন শেখ জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। যে কোনো সময় মেহেরপুর সদর থানায় নারী নির্য়াতন প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হবে।