মেহেরপুর নিুউজ ২৪ ডট কম,২৩ নভেম্বর: মেহেরপুর সদর থানা পুলিশ মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় একটি নির্মানাধীন ঘরে জুয়া খেলার সময় ৬ জুয়াড়ীকে আটক করেছে। জানা গেছে,আজ শনিবার দুপুরের দিকে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানার এস আই দুলুর নেতৃত্বে পুলিশের একটি দল হোটেল বাজার এলাকায় একটি নির্মানাধীন ঘরে জুয়া খেলার সময় আশোকের ছেলে তপু, হায়াতের ছেলে সালাউদ্দিন, সামাদের ছেলে রহমান , শাজাহানের ছেলে মিনহাজ্ব, শরিফের ছেলে মিলন এবং কুদ্দুসের ছেলে জাহিদকে আটক করে থানায় নিয়ে আসে । ওই সময় তাদের কাছ থেকে তাস ও বেশকিছু নগদ টাকা উদ্ধার করা হয়। আটক ৬ যুবকের বাড়ি মেহেরপুর শহরের ঘোষপাড়া, হোটেলপাড়া ও মন্ডলপাড়ায় বলে জানায় পুলিশ।