বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জেঁকে বসেছে শীত

By মেহেরপুর নিউজ

December 19, 2012

আবু আক্তার ,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ ডিসেম্বর: পৌষ মাসের শুরুতেই মেহেরপুর জেলায় জেঁকে বসেছে শীত। দিনের শুরুতে ঘনো কুঁয়াশা আর বিকেল থেকেই তীব্র শীতে স্বাভাবিক জীবনযাত্রাকে করে তুলেছে স্থবির। শীতের কারনে দিনের অর্ধেকটাই এলাকার স্বাভাবিক কাজ কর্মে নেমে এসছে অলসতা। দিনের বেলায় ঘন কুঁয়াশার কারনে সড়কে যানবাহন চলছে হেডলাইট জালিয়ে।

এই পরিস্থিতিতে তৃণমূল খেটে খাওয়া মানুষরা পড়েছে চরম কষ্টে। খড়-কুটো জোগাড় করে আগুন জ্বেলে শীত নিবারন করতে চেষ্টা করছে তারা। অনেকে ফুটপাতে অল্প টাকায় গরম কাপড় কিনতে ভীড় করছে। তীব্র শীতের ঠান্ডা

আবেশে তৃণমূল মানুষজন শীতে কাতর হয়ে গেলেও এখন পর্যন্ত সরকারী বা বেসরকারীভাবে কোন সামাজিক সংগঠন তাদের পাশে এসে দাঁড়ায়নি। মধ্যবৃত্তদের জন্য অল্প টাকায় শীতের গরম কাপুড় শহরে বিভিন্ন ফুটপাতে বিক্রয় হচ্ছে। সেখানে গিয়ে দেখো গেছে নারী / পুরুষ ও যুবকদের উপচে পড়া ভিড়। সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের তৃণমূর মহিলা ফাহিমা খাতুন জানান, এবছর শীতের গরম কাপুর চুপর নেই ছেলে /মেয়ের খেতা কাপড় নেই আমাদের। এবার শীতে আমরা খুব কষ্টে আছি। রাস্তার উপরে বাড়ি আমাদের ঘরের অবস্থা খুব একটা ভাল না। তৃণমূল কৃষক বিল্লাল জানান, তিন-চার দিন শীতের কারনে কাজ কামে যেতে পারছিনা। ফুটপাতে গরম কাপুর কিন্তে আসা বুড়িপোতা গ্রামের আহায়াত আলী জানান, আমরা গরীব মানুষ তাই ফুটপাত থেকে পুরানো কাপুড় কিনে পরছি। গোভীপুর গ্রামের বাবলা জানান, এবার শীতের প্রকপ খুব বেশি। এদিকে মেহেরপুরে সরকারী বা বেসরকারী ভাবে শীত বস্ত বিতরন এখনো শুরু হয়নি। তাই সধারন মানুষ কম টাকায় ফুটপাতে ভাল শীত পোশাক কিন্তে পাওয়ায় এদিকে ঝুকছে তৃণমূল মানুষ।