বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জেএসসি ও জেডিসি পরীক্ষা সুষ্টুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

October 19, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ অক্টোবর: আসন্ন জেএসসি ও জেডিসি পরীক্ষা সুষ্টুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জলো প্রশাসনরে পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক দেলওয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট আলমগীর হোসেন, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যায় ও বিএম কলেজের অধ্যক্ষ মুহাঃ আক্তারুজ্জামান, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক, প্রধান শিক্ষক মোখলেচুর রহমান, রেজাউল হক, আশরাফুজ্জামান, ইস্রাইল হোসেন প্রমুখ।