বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 01, 2017

মেহেরপুর নিউজ, ০১ নভেম্বর: সারা দেশের ন্যায় মেহেরপুরেও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার প্রথম দিনে জেলার ১৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর জেলার তিন উপজেলার ১৩ হাজার ৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করছে।

পরীক্ষা চলাকালে জেলা প্রশাসক পরিমল সিংহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।