মেহেরপুর নিউজ,১৯ জুলাই: মেহেরপুরে জেলার উন্নয়ন ভাবনা, সমস্যা ও সম্ভাবনা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়। বুধবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন জেলা প্রশাসন এ সংলাপের আয়োজন করে। জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে সংলাপে বক্তব্য দেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন, পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, ডিডিএলজি খাইরুল হাসান, পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন, জেলা জজ আদালতের পিপি এ্যাড. পল্লব ভট্রাচার্য, জিপি এ্যাড. শাহাজাহান আলী, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক এসএম মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মঈনুল হাসান, সহকারী কমিশনার কামরুজ্জামান, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সাংবাদিক মিজানুর রহমান, মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, এ্যাড. শফিকুল আলম, সেভ দ্যা চিলড্রেনের ব্যবস্থাপক ফারুক হোসেন প্রমূখ।