নিজস্ব প্রতিনিধি: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার কর্নধার কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. শামিম আরা নাজনীন, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, অতিরিক্ত জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ওসমান গনি, গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, জেল সুপার কামরুল ইসলাম প্রমুখ।