মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডা. সাজ্জাদ হাসান, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবির, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আবদুল্লাহ আল আমিন, পাবলিক প্রসিকিউটর (পিপি) নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীব কুমার, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক আব্দুস সাত্তার, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ মাসুদ, এনএসআই’র ডিএডি জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. আবদুর রহীম, জেল সুপার আমানুল্লাহ, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাশিদুল হাসান, পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন এবং ব্র্যাকের জেলা প্রতিনিধি মনিরুল হুদাসহ সংশ্লিষ্টরা।
সভায় মেহেরপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।