বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 09, 2023

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরে জেলা আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে মেহেরপুর শহীদ সামছুজোহা নগর উদ্যানে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মিয়াজান আলী।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদিন,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাস, মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক এমএএস ইমন, জেলা যুবলীগের আহবায়ক ও মেহেরপুর পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন।

সভাপতির বক্তব্যে অ্যাড. ইয়ারুল ইসলাম বলেন, তৃণমূলকে বাঁচাতে হলে আগামী সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে দলীয় প্রার্থীর পরিবর্তন চাই তৃণমূল আওয়ামী লীগ। তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে নৌকার পক্ষে থাকতে হবে। তবে প্রার্থী উন্নয়নের পক্ষে নেই, তৃণমূলের পক্ষে তাদের আর চাইনা।জেলা

যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরশানের সঞ্চলনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা লাভলি ইয়াসমিন, মহিলা নেত্রী রেহেনা মান্নান, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদু, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রেজা, মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান নান্নু, মেহেরপুর পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আরিফ হোসেন, ৪ নাম্বার ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম, জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মিরন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি জসিউর রহমান বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, জেলা ছাত্রলীগের সাংগঠানিক সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

এদিকে এর আগে দুপুরের পর থেকে মেহেরপুরের বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতা কর্মীরা শহীদ শামসুজ্জামান নগরউদ্দানে সমবেত হন। এক পর্যায়ে শহীদ শামসুজ্জোহা নগর উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে যায়।