মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১০ ফেব্রুয়ারি:
মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলার ইমামদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কাজী আবু হুরায়রার সভাপতিত্বে ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর দারুল উরুম আহমাদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মেহেরপুর দারুল উরুম আহমাদিয়া ফাজিল মাদ্রাসার উপাধাক্ষ আলহাজ্ব আনছার উদ্দিন বেলালী। বক্তব্য রাখেন,মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক কে এম শাহিন কবির।