বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জেলা ও দায়রা জজ কে সংবর্ধনা দিয়েছে জেলা আইনজীবী সমিতি

By মেহেরপুর নিউজ

May 20, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ মে: অবশেষে ৬ মাস পর মেহেরপুর  জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব নিলেন মোঃ নূর মোহাম্মদ মোড়ল  । জেলা জজের আগমনে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়।

আজ রোববার মেহেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা আনুষ্ঠানে আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ রহমত উল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন  মেহেরপুরের জেলা যুগ্ম জজ(১ম) এম,এ, হামিদ, সাবেক পিপি ও জেলা পরিষদ প্রশাসক এ্যাডঃ মিয়াজান আলী,সাবেক পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট খন্দকার একরামুল হক হীরা সহ বেশ কয়েকজন আইনজীবী। এর আগে জেলা ও দায়রা জজ মোঃ নূর মোহাম্মদ মোড়লকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান আইনজীবী সমিতির সদস্যরা। প্রমূখ।