মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলায় নবাগত জেলা ও দায়রা জজ হিসেবে মোঃ গোলাম কবির যোগদান করেছেন। যোগদানের পর জেলা ও দায়রা জজ আদালতের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় নবাগত জেলা ও দায়রা জজ মোঃ গোলাম কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
নবাগত জেলা ও দায়রা জজের যোগদানে বিচার বিভাগসহ সংশ্লিষ্ট মহলে সন্তোষ ও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।