বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জেলা কর্ণধর কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

By Meherpur News

April 19, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা কর্ণধর কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থপ্রতিম শীল, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম রফিকুল ইসলাম, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডা. সাজ্জাদ হোসেন, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহা. আবদুল্লাহ আল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিনুর রহমান খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা, সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী মিজানুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা খাতুন, এনএসআই-এর সহকারী পরিচালক জাহিদুল ইসলাম, জেল সুপার আমানউল্লাহ, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুর রাহিম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আব্দুস সাত্তার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীব কুমার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুকুমার মিত্র, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, জেলা নির্বাচন অফিসার মো. এনামুল হক, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাশেদ আহমেদ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহামুদ, পরিসংখ্যান কর্মকর্তা বশির উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।