অন্যান্য

মেহেরপুরে জেলা কর্ণধার কমিটির মসিক সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

April 13, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৩ এপ্রিল: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা কর্ণধার কমিটির এক মাসিক  সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে  সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আব্দুস সালাম, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মন্ডল,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক চৈতণ্য কুমার দাস, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মাজেদুল হক মালিক ,জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম তৌফিকুজ্জামান প্রমুখ।