খেলাধুলা

মেহেরপুরে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বয়স ভিত্তিক ক্রিকেটার বাছাই

By মেহেরপুর নিউজ

September 03, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ সেপ্টেম্বর: বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড’র উদ্যোগে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় ২০১৪-১৫ ক্রিকেট মৌসুমে বয়স ভিত্তিক অনুর্ধ ১৪,১৬,১৮ বছর বয়সী ক্রিকেটার বাছাই অনুষ্ঠিত হয়।

বুধবার সকালে মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে মেহেরপুর ডিএফএ’র সাধারন সম্পাদক আব্দুস সামাদ বাবলু বিশ্বাস বাছাইয়ের উদ্বোধন করেন। এ সময় প্রশিক্ষক মাসুদুল হাসান, একে আজাদ টিটু সেখানে উপস্থিত ছিলেন। বাছাইয়ে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার দু’শতাধীক ক্রিকেটার অংশ গ্রহন করে।