বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জেলা চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 16, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ নভেম্বর: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে  মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলার চোরাচালান প্রতিরোধ কল্পে চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক বেগম সাহান আরা বানুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, গাংনী উপজেলা চেয়ারম্যান অ্যাড. শফিকুল আলম, গাংনী পৌরমেয়র আহমেদ আলী, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন, এন ডি সি মোঃ আসলামউদ্দিন প্রমুখ।

মেহেরপুর জেলার আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে  মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলার আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক বেগম সাহান আরা বানুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, গাংনী উপজেলা চেয়ারম্যান অ্যাড. শফিকুল আলম, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন প্রমুখ।

মেহেরপুর মাদক পাচার প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুরে মাদক পাচার প্রতিরোধে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক বেগম সাহান আরা বানুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন, এন ডি সি মোঃ আসলামউদ্দিন প্রমুখ।

মেহেরপুরে কারাবন্দি শিশুদের মুক্তির বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর কারাবন্দি শিশুদের মুক্তির বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক বেগম সাহান আরা বানুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, গাংনী উপজেলা চেয়ারম্যান অ্যাড. শফিকুল আলম, গাংনী পৌরমেয়র আহমেদ আলী, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন, এন ডি সি মোঃ আসলামউদ্দিন প্রমুখ।