অন্যান্য

মেহেরপুরে জেলা জাতীয় শিশু টাস্কফোর্সের উপদেষ্টা কমিটি গঠন

By মেহেরপুর নিউজ

June 18, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম(১৮ জুন) নিউজ ডেস্ক:

মেহেরপুর জেলা জাতীয় শিশু টাস্কফোর্সের (এনসিটিএফ) মেহেরপুর জেলা শাখার উদ্যোগে  এনসিটিএফ কার্যালয়ে উপদেষ্টা কমিটি গঠনের লক্ষ্যে এক সভার আয়োজন করা হয় ।আজ শুক্রবার অনুষ্ঠিত সভায় প্রিয়াংকা ভট্টাচার্যের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইসচেয়ারম্যান রোমানা আহমেদ, আবঃ শিক্ষক আব্দুর রাজ্জাক খান, সাইফুল ইসলাম, ইব্রাহিম খান হিমু, রোকসানা কামাল প্রমুখ । পরে রোমানা আহমেদ, আব্দুর রাজ্জাক খান, মিজানুর রহমান. আলিমুর রেজা. লতিফন নেছা লতা , তৃপ্তি বিশ্বাস, মোশারফ হোসেন, ইব্রাহিম খান হিমুকে উপদেষ্টা করে ৯ সদস্য বিশিষ্ট জেলা জাতীয় শিশু টাস্কফোর্সের উপদেষ্টা কমিটি গঠন করা হয় ।