মেহেরপুর নিউজঃ অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার সকালে জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, নায়েবে আমির মাহবুবুল আলম, পৌর আমির সোহেল রানা ডলার এবং জেলা বিএমএ’র সভাপতি ডা. আব্দুস সালাম প্রমুখ।
বক্তারা মহান ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরেন এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।