বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জেলা জামায়াতে ইসলামীর দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

By Meherpur News

April 25, 2026

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা জামায়াতের কার্যালয়ের মিলনায়তনে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতে ইসলামীর আমীর ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ড. আবু সাদিক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ড. আলমগীর বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ মো. আব্দুল মতিন এবং কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর খন্দকার এ কে এম আলী মহসিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মো. ইকবাল হুসাইন, জেলা নায়েবে আমীর মাওলানা মাহবুব উল আলম, সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, মুজিবনগর উপজেলা আমীর মাওলানা খান জাহান আলী, মেহেরপুর পৌর আমীর সোহেল রানা ডলার, সদর উপজেলা সেক্রেটারি জাবারুল ইসলাম এবং মুজিবনগর উপজেলা সেক্রেটারি মো. খাইরুল বাসারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভবিষ্যতে বাংলাদেশে কোনো সরকার যেন স্বৈরাচারী হয়ে উঠতে না পারে এবং দেশের মানুষ যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে—সে লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী তৃণমূল পর্যায় পর্যন্ত কাজ করে যাচ্ছে।