রাজনীতি

মেহেরপুরে জেলা জিয়া পরিষদের উদ্যোগে পরিচিতি সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

July 11, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ জুলাই: মেহেরপুরে জেলা জিয়া পরিষদের উদ্যোগে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির ১নং যুগ্ন আহবায়ক ইলিয়াচ হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক আনছা রুল হক। সভাপতিত্ব করেন জেলা জিয়া পরিসদের সভাপতি সিরাজুল ইসলাম।

বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাবেক সহ সভাপতি হাফিজুর রহমান হাফি, বিএনপি নেতা আলমগীর হোসেন, আনারুল হক কালু, জিয়া ব্রিগেডের সভাপতি মজিবুল হক চৌধুরি হেলাল, জেলা যুবদলের আহবায়ক জহিরুল হক বড় বাবু, জিয়া পরিষদের সম্পাদক নুরুন্নবী বাবু,যুগ্মসম্পাদক আবুল কালাম মাষ্টার,মোস্তাক রাজা, যুবদল নেতা হাসিবুজ্জামান স্বপন, গোলাম মহি হিরু,একরামূল হক একা,সামসুল আযম লিন্টু ,আজমল হোসেন মিন্টু প্রমুখ।